ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায়, মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায়, মোটরসাইকেলের দুই আরোহী নিহত ছবির ক্যাপশন: ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায়, মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর বাটা গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবাস সাহা, যিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা জগন্নাথ সাহার ছেলে। অপরজন সুজয় সাহা, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় সামনে থাকা একটি প্রাইভেটকার বাসটি এড়িয়ে চলতে গিয়ে হঠাৎ ব্রেক করে। তার পেছনে থাকা একটি কাভার্ডভ্যানও দ্রুত গতিরোধ করে। ঠিক তখনই পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ রাখতে না পেরে সামনে থাকা যানবাহনে সজোরে ধাক্কা দেয়।

এতে পেছনে থাকা দুটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আবাস সাহা ও সুজয় সাহার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং সংশ্লিষ্ট যানবাহনগুলোকে জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।